আজ - মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ১:৪৭

যশোর মনিরামপুরে সড়কে গেলো মটর সাইকেল চালকের প্রান।

যশোর-চুকনগর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের পিলারে ধাক্কা লেগে তৌহিদুল ইসলাম তৌহিদ নামে এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) ভোরে যশোরের মণিরামপুর উপজেলার সুন্দরপুর বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম তৌহিদ কেশবপুর উপজেলার ভোগতী গ্রামের মৃত জুনাব আলীর ছেলে। তিনি কেশবপুর পাইকারি মাছ বাজারের সাবেক আড়ৎদার এবং বর্তমানে মণিরামপুর পাইকারি মাছ বাজারের একজন চালানী মাছ ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন ভোরেও তৌহিদ মোটরসাইকেলযোগে কেশবপুরের নিজ বাড়ি থেকে মণিরামপুর মাছ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে সুন্দরপুর বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের পিলারের সাথে সজোরে ধাক্কা খায়। স্থানীয়রা উদ্ধার করতে আসার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তৌহিদের এমন অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও মণিরামপুর-কেশবপুর এলাকার মাছ ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->