আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:২২

কুমিল্লায় ইটবোঝাই গাড়ি উল্টে খালে, নিহত ৩

কুমিল্লার মুরাদনগরে ইটবোঝাই গাড়ি উল্টে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (০৯ এপ্রিল) ভোর পৌনে ৬টায় উপজেলার ১০ নং যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া দরিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাখরনগর বল্লভবাড়িয়া এলাকার শাহ আলমের ছেলে ট্রাকচালক বাবলু মিয়া (২২), একই এলাকার  বাবুল মিয়ার ছেলে টুটুল (২২) ও শহিদুল ইসলামের ছেলে মো. হাসান (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম। তিনি বলেন, ভোরে ভাটায় ইট নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন মারা যায়। নিহত সবাই একই এলাকার বলে জানা গেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->