আজ - মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৪:২৮

কেঁদে কেঁদে যৌন নিপীড়নের বর্ণনা দিচ্ছিলো স্কুলছাত্রী

মানিকগঞ্জের দৌলতপুরে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শরিফুল ইসলাম সেন্টু নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শরিফুল ইসলাম দৌলতপুর প্রমোদা সুন্দরী মডেল উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও স্থানীয় মৃত মাঈনুদ্দিন খোশনবিশের ছেলে। ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বাদীর মা প্রায়ই শিক্ষক শরিফুল ইসলামর বাড়িতে বিভিন্ন কাজকর্মে সহযোগিতা করেন। গত জানুয়ারি মাসে, প্রথমে তার নাতনিকে নিয়ে ওই বাড়িতে গেলে শিক্ষক সেন্টু তাকে যৌন নিপীড়ন করে। এরপর, একাধিকবার শিক্ষক সেন্টু ওই শিক্ষার্থীকে নানাভাবে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা চালায়। নিপীড়নের শিকার হয়ে মেয়েটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালেও লোক-লজ্জার ভয়ে এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি তারা।

আরোও পড়ুন : যশোরে যৌন উত্তেজক ট্যাবলেট দিয়ে ছাত্রদের সাথে সমকামিতা প্রধান শিক্ষকের

মঙ্গলবার দুপুরে, স্কুল প্রাঙ্গনে সহপাঠিদের সাথে ফুটবল খেলার সময় শ্বাসকষ্টে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। তাকে হাসপাতালে ভর্তি করা হলে, নার্স ও চিকিৎসকদের কাছে ঘটনাটি জানায় ওই ছাত্রী। মঙ্গলবার রাতেই সেন্টুকে প্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে, ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার জানান, হাসপাতালে ওই ছাত্রীর সঙ্গে তার কথা হয়েছে। নিপীড়নের বর্নণা দেয়ার সময় সে অনেক কাঁদছিলো। ওসি আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেও সেন্টু তাকে যৌন নিপীড়ন চালায়। শিক্ষক সেন্টু অন্য কোন শিক্ষার্থীর সাথে একই ঘটনা ঘটিয়েছে কিনা সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->