আজ - মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৩:২৪

জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহে সড়ক দৃর্ঘটনার স্কুল ছাএী নিহত।

 

আজ রবিবার সকালে দিকে জয়পুরহাট সদর উপজেলা ভাদসা ইউনিয়নে দৃর্গাদহ বাজারে নিকট বালুগাড়া নামকস্থানে মায়ের সাথে মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আনিকা বুশরা রিশা (৫) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুর মা খাদিজা আক্তার ও আরেক শিশু শিক্ষার্থী জুনাইদ মোতাসিম বিল্লাহ, এ মারাত্মক দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রিশা নওগাঁর বদলগাছি উপজেলার পাহাড় পুর ইউনিয়নের চাকলা গ্রামের শাহীনের মেয়ে। সে দৃর্গাদহ বাজারে মুহিউস সুন্নাহ তালীমুল কুরআন নূরানী মাদ্রাসায় পড়া লেখা করতো।
পুলিশ ও স্থানীয়রা বলেন, আজ সকালের দিকে নওগাঁর বদলগাছি উপজেলার ঐতিহাসিক পাহাড় পুর ইউনিয়নের চাকলা গ্রামের শাহীনের স্ত্রী খাদিজা বাড়ি থেকে তার মেয়ে রিশা ও আরেক শিশু শিক্ষার্থী জুনাইদকে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজারে নিকট বালুগাড়া নামকস্থানে ওই মাদ্রাসায় পৌঁছে দেয়ার জন্য অটোভ্যানে করে আসছিলেন। মাদ্রাসার সামনে অটোভ্যান থেকে নেমে রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাদের তিনজনকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয় তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক রিশাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলটি পুলিশ জব্দ করে এবং চালক পালাতক।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->