আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৪:৩৭

দিনাজপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

লাঠি দিয়ে পিটিয়ে বড় ভাইকে খুন করেছে ছোট ভাই। এই ঘটনায় নিহতের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে এ ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার, ৭ জানুয়ারি বিকেলে উপজেলার খট্টা মাধবপাড়া গ্রামের দক্ষিণ মাধবপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন ওই গ্রামের প্রয়াত সাহেদ উদ্দিনের ছেলে মুক্তার হোসেন (৩০)। এ ঘটনায় আহত আনজুআরা বেগমকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে উদ্ধার করে তাদেরকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, এ ঘটনায় অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->