আজ - সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৪:৩৯

যশোর আরবপুরে গাঁজা ক্রয় বিক্রয়ের সময় ক্ষুব্ধ এলাকাবাসী ব্যবসায়ীদের বাইক পুড়িয়ে দিলো।

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মন্ডলগাতি গ্রামে গাঁজা সরবরাহের অভিযোগে একটি মোটরসাইকেলে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ স্থানীয় লোকজন। এতে মোটরসাইকেলটি পুড়ে যায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

দেয়াড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হোসেন জানান, মন্ডলগাতি গ্রামে মাদকের বিস্তার রোধে তাঁরা কাজ করছেন। শুক্রবার রাতে বেনাপোল থেকে আসা দুই ব্যক্তি স্থানীয় মতলেবের স্ত্রী মঞ্জুর কাছে গাঁজা সরবরাহ করতে এসেছিলেন বলে তাঁদের অভিযোগ। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা আব্দুল আলীম নামে একজনকে মোটরসাইকেলসহ আটক করেন। এ সময় তাঁর সঙ্গী পালিয়ে যান।

সেলিম হোসেনের দাবি, আটকের পর শামীম নামে এক ব্যক্তি আলাদা কথা বলার কথা বলে আব্দুল আলীমকে পাশের একটি গলিতে নিয়ে যান। পরে তাঁকে ছেড়ে দেওয়া হলে তিনি পালিয়ে যান। বিষয়টি জানতে পেরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন। তাঁর দাবি, এ সময় মোটরসাইকেলে এক কেজি গাঁজা ছিল।

এদিকে মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করেছেন মঞ্জু। তাঁর দাবি, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন, তবে তাঁর স্বামী মতলেব মাদক ব্যবসা করেন। নিজের বিরুদ্ধে একটি মাদক মামলা থাকার কথা স্বীকার করে তিনি জানান, স্বামীর রাখা ফেনসিডিলের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটক করেছিল।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল স্থানীয় লোকজন পুড়িয়ে দিয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->