আজ - সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:৫৫

নৌকার বিজয় নিশ্চিতে ছাত্রলীগের মতবিনিময় সভা।

স্টাফ রিপোর্টার।।  যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বিজয় নিশ্চিত করতে পৌর ছাত্রলীগের মতবিনিময় সভা সোমবার বিকেলেপৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। পৌর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, যশোর এম এম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান ও যশোর পৌর ছাত্রলীগের আহবায়ক মেহেদি হাসান রনি। আরো উপস্থিত ছিলেন উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহবায়ক সবুজ হোসেন নিরব, মাহি, সোহেল প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->