আজ - বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১:৩৩

নড়াইলে মধুমতী নদী থেকে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ দুই দিন পরে উদ্ধার।

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী সীমা (১১) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে লোহাগড়া উপজেলার পার্শ্ববর্তী কাশিয়ানীর ইচাখালি এলাকার নদীর চর থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সীমা উপজেলার ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে লোহাগড়ার ঘাঘা নতুনপাড়া এলাকায় তার নানির বাড়িতে থাকত।

গত ১০ মে (রোববার) দুপুরে নানির সঙ্গে মধুমতী নদীতে গোসল করতে গিয়ে তীব্র স্রোতে নদীতে তলিয়ে যায় সীমা।

নিখোঁজ হওয়ার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের সদস্য এবং খুলনা থেকে আসা বিশেষ ডুবুরি দল দীর্ঘ সময় নদীতে তল্লাশি অভিযান চালায়। তবে টানা দুই দিন চেষ্টা করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে মঙ্গলবার সকালে ইচাখালি এলাকার নদীর চরে তার মরদেহ ভেসে ওঠে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং বাড়িতে নিয়ে যান।

কিশোরী সীমার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ঘাঘা নতুনপাড়া ও ইতনা গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->