আজ - বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ১২:০৫

র‍্যাব-৬ এর অভিযানে নড়াইলের সেই দুর্ধষ ডাকাত শেখ ফারুক আটক।

র‍্যাব-৬, সিপিসি-৩ (যশোর) এবং র‍্যাব-৪ (মিরপুর) এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানী ঢাকার মিরপুর মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ ফারুক শেখ। সে নড়াইল জেলার কালিয়া থানার জয়পুর এলাকার সদর আলী শেখের ছেলে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক রাত ১০:৩০ ঘটিকায় নড়াইল জেলার কালিয়া থানাধীন জয়পুর এলাকার বাসিন্দা খন্দকার সফিকুল ইসলামের নিজ বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভুক্তভোগী পরিবার কালিয়া থানায় একটি লিখিত মামলা দায়ের করলে আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তি ও সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে র‍্যাব-৬ (যশোর) ও র‍্যাব-৪ (মিরপুর) এর চৌকস দল ঢাকার মিরপুরে যৌথ অভিযান চালিয়ে ফারুক শেখকে আইনের আওতায় নিয়ে আসে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বেও পর্নোগ্রাফি আইন সংক্রান্ত মামলা এবং ৩টি বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) পেন্ডিং রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ফারুক শেখকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->