আজ - রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:২০

বসতঘরে ঢুকে পড়লো পিকআপ, নিহত বোন-আহত ভাই

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান বসতঘরে ঢুকে পড়ায় তাসফিয়া (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে ওই শিশুর ভাই রাব্বি সিকদার (৬)।

শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা ওই গ্রামের চাঁন সিকদারের ছেলে-মেয়ে। এ ঘটনায় পুলিশ ঘাতক পিকআপ ভ্যানের ড্রাইভার ইমরান মোল্লাকে (১৮) আটক করেছে। তিনি গাজীপুর জেলার মৌচাক এলাকায় আমীর হামজার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু নাইম জানিয়েছেন, গাজীপুর থেকে বাগেরহাটগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে চাঁন সিকদারের বসত ঘরের মধ্যে ঢুকে পড়ে। এ সময় পিকআপ ভ্যানের চাপায় শিশু তাসফিয়া ঘটনাস্থলে মারা যায় এবং তার ভাই রাব্বি গুরুতর আহত হয়।

স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। পরে আহত রাব্বিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানসহ চালককে আটক করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->