আজ - বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৫:৪০

বেনাপোল বন্দরে ১৭ লাখ টাকা সহ ভারতীয় ২ নাগরিক নারী আটক।

বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় ১৭ লাখ টাকাসহ দুই ভারতীয় নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

আটক দুইজন হলেন রিনা বৈদ্য (৩৭), পাসপোর্ট নম্বর ZA133250 এবং মুক্তি শাহাজি (৫৪), পাসপোর্ট নম্বর Z7248434। তারা দুইজনই ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বাসিন্দা।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করেন ওই দুই নারী।

প্রবেশের পর কাস্টমস স্ক্যানিং চলাকালে তাদের চলাফেরা সন্দেহজনক হলে ব্যাগ তল্লাশি করে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্র জানায়, উদ্ধার টাকার বৈধ উৎস ও মালিকানা সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হচ্ছে। নিয়ম অনুযায়ী প্রকৃত মালিক শনাক্ত ও প্রমাণ পাওয়া গেলে টাকা ফেরত দেওয়া হবে। অন্যথায়, অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া অনুসরণ করা হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী রিনা বৈদ্য ও মুক্তি শাহাজি কাস্টমসকে জানিয়েছেন, তারা অর্থের বিনিময়ে ওই টাকা বাংলাদেশে নিয়ে আসছিলেন। বিষয়টি অবৈধ অর্থপাচারের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস এম সাখাওয়াত বলেন, ‘বেনাপোল স্থলবন্দর দিয়ে যাতায়াতকারী যাত্রীদের ক্ষেত্রে ইমিগ্রেশন ও কাস্টমস যৌথভাবে কঠোর নজরদারি করছে। অবৈধ অর্থ, স্বর্ণ বা নিষিদ্ধ কোনো সামগ্রী বহনের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এই বিষয়টি নিয়ে কাস্টমস ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->