আজ - শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৪:১৭

যশোর জেলা ডিবি পুলিশের অভিযানে মনিরামপুর থেকে ১০০ পিস ইয়াবা সহ নারী আটক।

যশোরের ডিবি পুলিশ  শুক্রবার রাতে মণিরামপুরের মাহমুদকাঠি গ্রাম থেকে পপি (২৬) নামে এক নারীকে আটক করেছে। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করা হয়েছে। পপি ওই গ্রামের মৃত জহিরুল ইসলামের মেয়ে।

ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম জানিয়েছেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদকাঠি গ্রামের পপি নামে এক নারীর বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় ঘর তল্লাশি করে ১০০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই ঘটনায় মণিরামপুর থানায় একটি মামলা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->