আজ - বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ২:০৭

মনিরামপুরে গভীর রাতে পরকীয়ায় লিপ্ত হোমিও ডাক্তার জনতার হাতে আটক।

যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছেন সিরাজ ফকির (৫০) নামের এক ব্যক্তি। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সিরাজ ফকিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার মাথায় চারটি সেলাই পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচাকড়ি গ্রামের মৃত আনসার আলী ফকিরের ছেলে সিরাজ ফকির, যিনি পেশায় একজন হোমিও ডাক্তার এবং স্থানীয় নয়াবাজারে তার চেম্বার রয়েছে, তিনি একই গ্রামের এক বিবাহিত মহিলার বাড়িতে অবৈধ সম্পর্কে জড়াতে যান। রাত আনুমানিক ২টার দিকে আপত্তিকর অবস্থায় তাদের হাতেনাতে ধরে ফেলে উত্তেজিত জনতা।

এলাকাবাসীর অভিযোগ, সিরাজ ফকির শুধু পরকীয়ায় জড়িত নন, তিনি অনলাইনে জুয়া খেলার মাস্টার এজেন্ট হিসেবেও কাজ করেন। পরকীয়া ও জুয়া খেলার অভিযোগের কারণে তার প্রতি এলাকাবাসীর ক্ষোভ দীর্ঘদিনের। ঘটনার পর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

গণপিটুনির শিকার সিরাজ ফকিরের কাছে জানতে চাইলে তিনি জানান, “আমি রুটি-কলা নিয়ে ওই মহিলার বাড়িতে গিয়েছিলাম, তারপর এই ঘটনা ঘটে।” তার এই বক্তব্য নিয়ে জনমনে আরও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

পরে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং উভয় পক্ষকে নিয়ে একটি সালিশের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->