আজ - সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ১২:৪৮

যশোরে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার সোনার বার সহ ১ পাচারকারী আটক।

যশোরে বিজিবির অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সাড়ে চার পিস স্বর্ণের বারসহ সুমন মন্ডল নামে চোরাকারবারিকে আটক করেছে । রোববার (২৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে শহরের যশোর-নড়াইল সড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুমন মন্ডল নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকার ইসলামিয়া বাজার, পাগলা গ্রামের প্রাননাথ মন্ডলের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর নড়াইল সড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালায়। সন্দেহজনকভাবে সুমন মন্ডলকে আটক করা হয। এ সময় তার দেহে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৮০ গ্রাম ওজনের সাড়ে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। করা হয় একটি মোবাইল ফোন, হাতঘড়ি এবং নগদ ৭ হাজার ৮৭৫ টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকায় থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় আটক সুমনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দিয়ে কোতোয়ালি থানার সোপর্দ করা হয়েছে। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, স্বর্ণ চোরাচালান এ এলাকায় একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এটিকে পেশা হিসেবে গ্রহণ করছে। বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->