আজ - সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৯:২৫

যশোরে এবার অর্ধ গলিত হকারে লাশ উদ্ধার।

যশোরের বাঘারপাড়া উপজেলায় পুলেরহাট এলাকায় ইটভাটার শ্রমিকদের থাকার ঘর থেকে এক হকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম মানিক মিয়া (৫৮)। তিনি বাঘারপাড়া উপজেলার মথুরাপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে স্থানীয় গাইদঘাট গ্রামের ইমামুল হোসেন নামে এক কৃষক ক্ষেতে ঘাস পোড়াতে ওষুধ স্প্রে করতে যান। এ সময় তার নাকে বিদঘুটে দুর্গন্ধ আসলে ইটভাটার শ্রমিকদের থাকার ঘরে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান।

তাৎক্ষণিক ওই কৃষক স্থানীয়দের মাধ্যমে খবর দিলে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে মানিকের মরদেহ সনাক্ত করেন।

নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, তার বাবা পেশায় একজন হকার। দেশের বিভিন্ন অঞ্চলের হাট-বাজারে ক্যানভাস করে ওষুধ বিক্রি করতেন। বছরের বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন তিনি। গত ১০ দিন আগে বাড়ি আসবেন বলে মুঠোফোনে জানিয়েছিলেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তার বাবা।

বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->