আজ - মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:২১

যশোরে চাকু সহ গণপিটুনির শিকার পিচ্চি রাজার সহযোগী আটক,

যশোর কোতয়ালি থানা পুলিশ একটি বার্মিজ চাকু ও আট বোতল ফেনসিডিলসহ শহরের রেলগেট পাশ্চিমপাড়ার চিহ্নিত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার সহযোগি রবি ওরফে ছোট রবিকে (১৯) আটক করেছে। আটক রবি রেলগেট চোরমারা দিঘিরপাড় এলাকার বিল্লাল ওরফে দুলালের ছেলে। এসময় পালিয়েছে সন্ত্রাসী পিচ্চি রাজা।

কোতোয়ালি থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কতিপয় যুবক খড়কী কলাবাগান এলাকার একটি চায়ের দোকানের সামনে দাড়িয়ে ক্ষমতার দাপট দোকানোর জন্য জড়ো হয়। সংবাদ পেয়ে তিনি সেখানে পৌছালে পিচ্চি রাজা আগেই পালিয়ে যায়। কিন্তু রবিকে আটক করে। পরে তার কাছ থেকে একটি বার্মিজ চাকু এবং ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদক আইন ও দ্রুত বিচার আইনে আলাদা দুইটি মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->