আজ - রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:৩৫

সাংবাদিকদের সাথে নিয়েই প্রত্যাশিত যশোর গড়তে চাই-প্রতিমন্ত্রী অমিত

যশোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময় করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (২১ ফেব্রুয়ারি) শহরের হোটেল অরিয়ন-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে নিয়ে একটি আধুনিক ও প্রত্যাশিত যশোর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে আয়োজিত এই ইফতার মাহফিলে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী নিজে উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল, অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট এম. ইসহাক।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “সদ্য সমাপ্ত নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। আমরা একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি। সরকার আগামীতেও প্রতিটি পদক্ষেপে সাংবাদিকদের গঠনমূলক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করে।” তিনি দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে যশোরের উন্নয়ন ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে যশোরের সংবাদপত্র পরিষদ, প্রেসক্লাব যশোর এবং বিভিন্ন সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->