আজ - সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৩:২০

যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা।

নেশার টাকা না পেয়ে বাড়ির জিনিসপত্র ভাংচুর এবং মারপিটে জখমের অভিযোগ এনে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক মা।

যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার আজিজুর রহমানের স্ত্রী হোসনেআরা বেগম নিজসন্তান রুবেল মোল্লার বিরুদ্ধে আদালতে মামলাটি করনে।

অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে রুবেল মোল্লার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

হোসনেআরার অভিযোগ, স্বামী মারা যাওয়ার পর ছেলে, মেয়েসহ পরিবারের সদস্যদের অনেক কষ্ট করে লালনপালন করেছেন। ছেলে রুবেল রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সঙ্গদোষে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। বাড়ির জিনিসপত্র এমনকী বাইরেও চুরি করে বেড়ায় নেশার টাকার জন্য। তার ওপর জোরজুলুমও করে। পরিবারের সব সদস্য তার কারণে অতিষ্ঠ। দুর্বিষহ জীবনযাপন করছে। কোনোভাবেই তাকে সুপথে আনা যায়নি।

তিনি জানান, গত ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে রুবেল নেশার জন্য টাকা দাবি করে। টাকা না দেয়ায় ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর এবং তাকে মেরে জখম করে। ঘরের শোকেজে রাখা দুই হাজার টাকা নিয়ে যায়। ওই সময় তার মেয়ে এগিয়ে গেলে তাকেও মারপিট ও ৫ হাজার টাকা দাবি করে। তাকে কোপাতে গেলে তিনি চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন এগিয়ে এলে হুমকি দিয়ে চলে যায়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->