আজ - সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:১৩

যশোরে ভ্যান চালকের কাছে মিললো ৯ কোটি টাকার ডায়মন্ড।

ভারত থেকে পাচার করে বাংলাদেশে আনার সময় যশোরের শার্শা সীমান্ত থেকে ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের সাতটি আংটি, দুটি পায়েল, একটি ব্রেসলেট, তিনটি বালা ও ১২টি নাকফুল ও একটি ব্যাটারিচালিত ভ্যানসহ চালককে আটক করা হয়েছে।

এ ঘটনায় যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের মৃত শাহাদাত মোড়ের ছেলে ভ্যানচালক হাফিজুর (৫৩) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার রাতে শার্শার পাচভুলোট সীমান্ত থেকে এসব গহনা জব্দ ও হাফিজুর নামে পাচারকারীকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, পাঁচভুলোট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা চোরাচালানির মালামাল ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসবে। ওই সংবাদের ভিত্তিতে অধিনায়কের দিক নির্দেশনায় পাঁচভুলোট বিওপির টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০০ আর পিলার থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচভুলোট গ্রামের বদিপাড়া রাস্তার পার্শ্বে কৌশলে অবস্থান নেয়।
তিনি জানান, এ সময় পাঁচভুলোট অভিমুখে ব্যাটারিচালিত ভ্যানযোগে এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা হাফিজুরকে (৫৩) আটক করে তারা। পরে তল্লাশি করে তার কোমরে স্কচটেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের সাতটি আংটি, দুটি পায়েল, একটি ব্রেসলেট, তিনটি বালা ও ১২ নাকফুল পাওয়া যায়। ভ্যানটিসহ এসব মালামাল জব্দ করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->