আজ - রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৬:০৩

যশোর কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কবির নাশকতা মামলায় আটক।

যশোরের কেশবপুরে নাশকতাসহ বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর জি এম কবির হোসেনসহ চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ জুন রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চিংড়া বাজারসংলগ্ন এলাকা থেকে জি এম কবির হোসেনকে (৩৫) আটক করা হয়। তিনি উপজেলার ৩ নম্বর বায়সা-সাবদিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বায়সা গ্রামের দবির উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে ৮ নম্বর নাশকতা মামলার তথ্য উল্লেখ করেছে পুলিশ।

আটক অন্যরা হলেন সরসকাটি গ্রামের সোবহান সরদারের ছেলে আব্দুল হান্নান (৪৮), গৌরীঘোনা গ্রামের মৃত বাবর আলীর ছেলে আবু সাইদ সরদার এবং গোবিন্দপুর গ্রামের মৃত আমিনউদ্দীন খানের ছেলে নুর ইসলাম খান (৬৫)।

পুলিশ জানায়, আব্দুল হান্নানের বিরুদ্ধে ৮/১৯ নম্বর, আবু সাইদ সরদারের বিরুদ্ধে সিআর ৭৮৪/২৫ নম্বর এবং নুর ইসলাম খানের বিরুদ্ধে ২০৮/২৫ নম্বর মামলার তথ্য রয়েছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, নাশকতাসহ বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে সাবেক কাউন্সিলর কবির হোসেনসহ আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->