আজ - সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৪:০৮

যশোর কেশবপুরে পিতার চলন্ত আলমসাধু থেকে পরে প্রান গেলো শিশুর।

কেশবপুর উপজেলার বরনডালী গ্রামে সড়ক দুর্ঘটনায় পিতার চলন্ত থেকে পড়ে গিয়ে মার্জিয়া খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরনডালী গ্রামের মোঃ আব্দুল জব্বার ২৫ এপ্রিল সকালে তার মেয়ে মার্জিয়াকে নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা হন। তারা একটি আলমসাধুতে চড়ে মাঠে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বরনডালী আশ্রয় কেন্দ্রের পাশে পৌঁছালে অসাবধানতা বশত শিশু কন্যা মার্জিয়া খাতুন চলন্ত গাড়ি থেকে নিচে পড়ে যায়।
এতে গুরুতর আঘাত পেয়ে শিশুটি অচেতন হয়ে পড়ে। পরে স্বজনরা দ্রুত তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করেন।
পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় মার্জিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->