আজ - বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ২:৩৭

যশোর কোতোয়ালি থানা পুলিশের অভিযানে বার্মিজ চাকু সহ চাঁচড়া থেকে ২ যুবক আটক।

যশোর কোতোয়ালি থানা পুলিশ একটি বার্মিজ চাকুসহ দুই যুবককে আটকের দাবি করেছে। এরা হলো, চাঁচড়া মধ্যপাড়া গোলদারবাড়ির বাবু মোল্লার ছেলে আকাশ (২৮) এবং একই এলাকার মৃত মহাসিনের ছেলে তুষার (২৫)।

কোতোয়ালি থানার এএসআই নুর ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে সোর্স মারফত জানতে পারেন চাঁচড়া ডালমিল এলাকার একটি খাবারের হোটেলের সামনে কিছু উঠতি বয়সী যুবক ক্ষমাতার দাপট দেখানোর জন্য আতংক সৃষ্টি করছে। সংবাদ পেয়েই তিনি সেখানে গিয়ে দুইজনকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে আকাশের পকেট থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করাহয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->