আজ - বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৬:০৫

যশোর চৌগাছায় অভিনব পন্থায় কাঠাকের ভিতরে মাদক পাচার আটক ১অনাচারকারী।

যশোরের চৌগাছায় কাঁঠালের মধ্যে ৪০ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ (একজাতীয় মাদক দ্রব্য) পাচার করার সময় আব্দুর রাজ্জাক (৫৫) কে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। বুধবার সকালে চৌগাছা সরকারি কলেজ এলাকার চৌগাছা ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুর রাজ্জাক উপজেলার সিংহঝুলি গ্রামের মৃত ওমর আলী খাঁর ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে চৌগাছা থানার এসআই ইমরান হোসেন রাজুর নেতৃত্বে পুলিশের একটি দল চৌগাছা ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছিল। এসময় কাঁঠালের ভিতরে অভিনব কায়দায় পলিথিনে জড়ানো অবস্থায় মাদক যশোরের দিকে নিয়ে যাচ্ছিল। এসময় তাকে চ্যালেঞ্জ করে অবৈধ ভারতীয় মাদক ৪০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এবং পাচারকারী আব্দুর রাজ্জাককেও আটক করে পুলিশ। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->