আজ - সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ২:৩৬

যশোর বকচরে ঘর ভাড়া নিয়ে অসামাজিক কর্মকান্ডের অভিযোগে নারী সহ ৩ জন আ,টক।

যশোর শহরের বকচর হুশতলা এলাকায় একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক দুই নারীসহ তিনজনকে অর্থদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১১ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার দীপা সিকদার (২৫), নীলগঞ্জ সুপারিবাগান এলাকার রুবিনা (২৭) এবং বাঘারপাড়া উপজেলার খুলশী গ্রামের মিলন হোসেন (২৩)।

পুলিশ জানায়, শনিবার (১০ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোড়ল মিজানুর রহমানের নেতৃত্বে বকচর হুশতলা এলাকায় বিমল কুমার বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ভবনটির তৃতীয় তলার একটি কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সেখানে ঘর ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন।

পরে রোববার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক প্রত্যেককে দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->