আজ - শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৪:০১

যশোর জেলা ডিবি পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবা সহ যুবক আটক।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি সফল অভিযানে ১০২ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত ৮টা ৫ মিনিটের দিকে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র এসআই (নিঃ) মোক্তার হোসেন ও সঙ্গীয় অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত একটি টিম যশোর সদর উপজেলার ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচবাড়িয়া গ্রামস্থ যশোর-মাগুরা মহাসড়কের ক্যাফে গ্রীন সিটি রেস্টুরেন্ট গেটের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় মো. শাওন রেজা (২৮) নামের এক যুবককে ৫২ পিস অবৈধ ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাওন রেজা যশোর কোতোয়ালী মডেল থানার বড় বালিয়াডাঙ্গা (মধ্যপাড়া) গ্রামের মো. শাহিনুর রহমান ও মোসা. নার্গিস পারভিন দম্পতির ছেলে।

অপরদিকে, একই দিন (৭ অক্টোবর) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে ডিবি যশোরের এসআই (নিঃ) শিবু মন্ডল ও তাঁর সঙ্গীয় টিম যশোর জেলার চৌগাছা থানাধীন পাশাপোল ইউনিয়নের বানরহুদা গ্রামের আম-জামতলা বাজারের ইমরান ট্রেডার্সের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ মো. ইমরান হোসেন (৩৯) নামক অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান হোসেন চৌগাছা উপজেলার বানরহুদা (আম-জামতলা বাজার) এলাকার পাশাপোল ইউনিয়নের মো. আকিমুল ইসলাম ও রুপালী বেগম দম্পতির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->