আজ - রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৬:৫০

যশোর শার্শায় জামায়ের লাঠির আঘাতে শ্বাশুড়ি আহত।

যশোরের শার্শা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের লাঠিপেটায় ফেরদৌসী বেগম  নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত ফেরদৌসী বেগম ওই গ্রামের মোহাম্মদ রাজুর স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ফেরদৌসী বেগমের সাথে তার মেয়ে জামাই সোহাগের বিরোধ চলছিল। এরই সূত্র ধরে শনিবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে সোহাগ উত্তেজিত হয়ে লাঠি দিয়ে তার শাশুড়িকে বেধড়ক মারধর করেন। এসময় লাঠির আঘাতে ফেরদৌসী বেগমের মাথায় গুরুতর জখম হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ওয়ার্ডে ভর্তি করেছেন।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই নৃশংস হামলা চালানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত জামাই সোহাগের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->