আজ - রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১১:৪০

রাজধানীর দক্ষিণখানে আ’লী‌গের দু’গ্রু‌পের গোলাগুলিতে ব্যবসায়ী নিহত

রাজধানীর দক্ষিণখানে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের শটগানের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে চাঁদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ (৪২) ওই এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি রড ও সিমেন্টের ব্যবসা করেন। তার বড় ভাই দক্ষিণখান থানা ছাত্রলীগের সহসভাপতি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণখান থানাধীন আশকোনায় ময়লার ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আজ দুপুরে আওয়ামী লীগ নেতা জাপানি হান্নান ও সোহেল রেজা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষে গোলাগুলির ঘটনায় একজন নিহত ও একাধিক আহত হয়েছেন।

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আওয়ামী লীগ নেতা জাপানি হান্নানের শটগানের গুলিতে আব্দুর রশিদ নিহত হয়েছেন।

দক্ষিণখান থানার ওসি শামীমুর রহমান হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন। তবে আওয়ামী লীগ নেতা জাপানি হান্নানের গুলিতে ব্যবসায়ী আব্দুর রশিদ নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->