আজ - শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - বিকাল ৩:৩২

রাজশাহীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তসলিম উদ্দীন ওরফে তাসু (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি বাইসাইকেল আরোহী ছিলেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উত্তর বালিয়াঘাটা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত তসলিম উদ্দীন ওরফে তাসুর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর চেকতলায়। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি জানান, মহাসড়কের বালিয়াঘাটা এলাকায় যাত্রীবাহী একটি বাস বাইসাইকেল আরোহী বৃদ্ধ তসলিম উদ্দীনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->