আজ - মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৩:৪৪

শার্শায় ইউপি সদস্য খুন

শার্শা উপজেলা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য আশানুজ্জামান বাবলু (৪৫) ওরফে গোল্ড বাবলুকে বোমা মেরে ও জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
মঙ্গলবার (২১ জুন) রাত ১০ টার সময় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে এ ঘটনায় ঘটে।
নিহত আশানুজ্জামান বাবলু শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে এবং বর্তমান ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত ইউপি সদস্য। 
প্রত্যক্ষদর্শীরা জানান, বালুন্ডা বাজারে বাবলুর একটি বাড়ি আছে। বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে গল্প করছিল সে। এ সময় একদল সন্ত্রাসী মোটর সাইকেলে এসে প্রথমে ৪/৫ টি বোমা নিক্ষেপ করে। বোমার শব্দে আশেপাশের লোকজন সরে গেলে বাবলুকে জবাই করে হত্যা করে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, কে বা কারা তাকে হত্য করেছে এখুনি বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্বার করে থানায় আনা হবে। পরে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->