আজ - মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৪:২৭

শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদরাসার শিক্ষক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নয় বছরের এক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোহাম্মদ রফিক মিয়া (২৪) এক মাদরাসার শিক্ষককে আটক করেছে পুলিশ।

বৃহম্পতিবার বিকালে উপজেলার কায়েমপুর ইউপির মইনপুর হাফিজিয়া ইসলামিয়া মাদরাসা থেকে পুলিশ তাকে আটক করেছে। আটক শিক্ষকের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষকের কাছে প্রতিদিন সকালে ওই শিশুসহ কয়েকজন আরবী পড়তে যেত। পড়া শেষে অন্যসব শিক্ষার্থীদের বিদায় করে দিয়ে ওই শিশু শিক্ষার্থীকে অভিযুক্ত শিক্ষক বাড়িতে পড়ে যেতে বলতো। এ সময় ওই শিশুর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে শিক্ষক রফিক হাত দিত।

বিষয়টি ওই শিশু বাড়িতে গিয়ে জানালে পরিবারের সদস্যরা ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যান থানায় ঘটনাটি অবহিত করলে পুলিশ শিক্ষক রফিককে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->