আজ - সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১০:০৮

সাতক্ষীরায় ইজিবাইক চালক হ ত্যা করে ইজিবাইক ছিনতায় জড়িত-১ জন আটক।

কলারোয়ায় ইজিবাইক চালক হাসান আলি হত্যা ও ইজিবাইক ছিনতাই মামলার আসামি যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের জাফরনগর গ্রাম থেকে ইব্রাহিম হেসেনকে (৩৬) আটক করছে কলারোয়া থানা পুলিশ। সেই সাথে গদখালি ইউনিয়নের উত্তর নবীনগর এলাকা থেকে ছিনতাইকৃত ইজিবাইকটিও উদ্ধার করেছে পুলিশ।

?নিহত হাসান আলি (৫০) যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি গ্রামের জবেদ আলির ছেলে এবং ঘাতক ইব্রাহিম হোসেন একই উপজেলার গদখালি ইউনিয়নের জাফরনগর গ্রামের মৃত মুজিবর রহমানের ছেলে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গত ১১ জুলাই কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে ইট ভাটার সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের একটি কালভার্টের নিচ থেকে ইজিবাইক চালক হাসান আলির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একইদিন নিহতের ছেলে বাবলুর রহমান বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। তিনি বলেন, মামলা দায়ের করার পর সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুল ইসলামের তত্ত্বাবধানে, তিনি নিজে ও মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নিকুঞ্জ রায়ের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম সড়কের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ঝিকরগাছা উপজেলা থেকে হত্যাকারী ইব্রাহিম হোসেনকে ইজিবাইকের চাবিসহ গ্রেপ্তার ও ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করেন। গত ১৪ জুলাই ঘাতক ইব্রাহিমকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

ওসি আরো জানান, গ্রেফতারকৃত ইব্রাহিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে হত্যার দায় স্বীকার করে বলে, যশোরের নাভারণ এলাকা থেকে ঘুমের ওষুধ কিনে কোমল পানিও স্পিড এর বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে চালক হাসানকে অজ্ঞান করে। পরে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর পা বেঁধে মরদেহ কলারোয়ার ইলিশপুর গ্রামের বাঁশতলা মোড়ের পুলের মাথা নামক স্থানে কালভার্টের নিচের পানিতে ফেলে দেয়। হত্যার কারণ হিসেবে আটক ইব্রাহিম দাবি করে, এলাকায় সে অনেক ঋণ হয়ে গেছে। ঋণ পরিশোধ করতে সে ইজিবাইক ছিনতাই করার জন্য এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->