আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৬:০৩

যশোর ফতেপুরে ভাগ্নের স্ত্রীর সাথে পরকিয় প্রেমে বাধা দেওয়ায় কিশোরকে কুপিয়ে হত্যা চেস্টা।

যশোরের সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দাইতলা গ্রামে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় নাহিদ হোসেন হৃদয় নামে এক কিশোরকে চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। হৃদয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত হৃদয় দাইতলা গ্রামের মো. লিয়াকত শেখের ছেলে। অভিযুক্ত হামলাকারী জুয়েল একই গ্রামের আলতাপ হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিবাদী জুয়েলের সাথে হৃদয়ের ভাগ্নের স্ত্রী নুপুরের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে হৃদয় তাতে বাধা দেয় এবং প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার রাতে জুয়েল হৃদয়ের বাড়িতে প্রবেশ করে এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে জুয়েল তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে হৃদয়ের বুকের বাম পাশে এবং বাম হাতের কব্জিতে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে।

হৃদয়ের চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে হামলাকারী পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় রেফার্ড করেন।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->