আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ১২:৫৩

সাবেক মেয়র কামরানের মৃত্যুতে শাহীন চাকলাদার ও শাহারুল ইসলামের শোক

নিজেস্ব সংবাদদাতা : যশোর জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও কেশবপুর- ০৬ আসনের নৌকার মাঝি শাহীন চকিলদার এবং যশোর সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শাহীন চাকলাদার ও শাহারুল ইসলাম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার ভোর ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বদর উদ্দিন আহমদ কামরান মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->