আজ - বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৩:১২

সারাদেশে লঞ্চ শ্রমিকদের কর্মবিরতি শুরু

লঞ্চ দুর্ঘটনার এক মামলায় দুই জন মাস্টারকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে সারাদেশে যাত্রীবাহী লঞ্চে কর্মবিরতি শুরু করেছেন যাত্রীবাহী নৌ-শ্রমিকরা।

এই প্রতিবাদে সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা, বরিশাল ও চাঁদপুর ঘাট থেকে সব যাত্রীবাহী লঞ্চ সরিয়ে ফেলা হয়েছে।

নৌ-যান শ্রমিক ফেডারেশনের নেতা আশিকুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, জামিন যোগ্য মামলায় জামিন না হওয়ায় শ্রমিকরা কাজ করছেন না।

অ্যাডভেঞ্চার লঞ্চের দুর্ঘটনায় ওই মামলা হয়েছিল বলেও জানান আশিকুল।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->