আজ - সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৬:৪৫

অপারেশন কোভিড শীল্ড সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শনে টাঙ্গাইলে সেনাপ্রধান

টাঙ্গাইল প্রতিনিধিঃ সেনাবাহিনীর নিজস্ব হেলিকপ্টার যোগে টাঙ্গাইল শহরে আগমন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি (১০ই আগস্ট) মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে অপারেশন কোভিড শীল্ড সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় সেনা প্রধান বলেন, সারা বাংলাদেশের মতো টাঙ্গাইলেও করোনা পরিস্থিতি এখন উন্নতির দিকে। পরিস্থিতিকে অবলম্বন করে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, আপাতত লকডাউন শিথিল করা হচ্ছে।

আমাদের পেট্রোল কার্যক্রমও সেইভাবে আমরা পুনর্বিন্যাস করবো। আবারও যদি করোনা পরিস্থিতি খারাপের দিকে যায়, সরকার যদি আবারও কঠোর লকডাউন দেয় তাহলে সেনাবাহিনী তার কার্যক্রম চালাবে।তিনি আরও বলেন, অসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিদের সবার সাথে মিলিয়ে সেনাবাহিনী কিন্তু এবার অত্যন্ত ভালোভাবে কাজ করেছেন। যে সুফল সবার কাছ থেকে পেয়েছি । সব থেকে ভালো লাগছে যে আমাদের সমন্বিত প্রচেষ্টার ফলে আমরা কিন্তু করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আমরা যদি এইভাবে সবাই মিলে কাজ না করতাম এই পরিস্থিতি আরো খারাপ হতে পারতো। তারপরও করোনা পরিস্থিতি তেমনটা ভালো হয়নি।

তবে ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সবাই একসাথে কাজ করলে এবং জনগণ যদি সবাই সচেতন থাকে আমাদের এই পরিস্থিতি অনেক উন্নতি হবে।

অপারেশন কোভিড শীল্ড সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শনের সময় উপস্তিত ছিলেন, সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা ছাড়াও জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->