আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৫৯

কাপ্তাইয়ে বিরল প্রজাতির অজগর অবমুক্ত

জেলার কাপ্তাই ন্যাশনাল পার্কে  আজ বিরল প্রজাতির সোনালী রঙের  অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা- কর্মচারীরা বিরল প্রজাতির এ অজগর সাপটিকে অবমুক্ত করেন।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের  কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে(বাসস) জানান, গতকাল সোমবার রাতে অজগর সাপটি কর্ণফুলী নদী হতে কার্গো টলির বসতঘরে খাওয়ার সন্ধানে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে   বন বিভাগকে খবর দেয়া হয়। খবর পেয়ে বনবিভাগের পক্ষ থেকে আমরা অজগর সাপটি উদ্বার করি।
এসময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেনসহ কাপ্তাই রেঞ্জের বন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->