আজ - বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৪:২৩

কাল থেকে গণপরিবহন চালু

 

খানজাহান আলী 24/7 নিউজঃ করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধের ২১ দিন পর কাল থেকে গণপরিবহন চালু হচ্ছে। 

বুধবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দফতর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরসহ সব জেলা শহরের মধ্যে গণপরিবহন চলাচল করবে। ঢাকা মহানগরে গণপরিবহন চলাচলে সরকারের নির্দেশনা মেনে সব রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানির নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হচ্ছে-

১. মাস্ক ছাড়া কোনও যাত্রী গাড়িতে উঠাতে পারবে না এবং গাড়ির স্টাফদেরকে মালিক মাস্ক সরবরাহ করবে।

২. গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে। অর্থাৎ ২ সিটে একজন যাত্রী বসবে।

৩. লকডাউনে মালিক-শ্রমিকেরা মানবেতর জীবন-যাপন করছে। এক্ষেত্রে রুট মালিক সমিতি বা পরিবহন কোম্পানির জিপির নামে কোনও প্রকার অর্থ গাড়ি থেকে আদায় করতে পারবে না।
 

খানজাহান আলী 24/7 নিউজ / ন

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->