আজ - সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৩:৩০

কুস্টিয়ায় বাইক কিনে না দেওয়ায় ছেলে বোমা হামলা করলো নিজ বাড়িতে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেল কিনে না দেয়ায় নিজের বাড়িতেই পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ইমন আলী (২২) নামের এক যুবক। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি উত্তরপাড়া এলাকার হাসেম আলী (৫২) টাঙ্গাইলের নাসির গ্যাস ফ্যাক্টরিতে চাকরি করেন। তার ছেলে ইমন দুই মাস ধরে বাবার কাছে সুজুকি জিক্সার মোটরসাইকেল কেনার দাবি জানিয়ে আসছিল। এ নিয়ে পরিবারের মধ্যে নিয়মিত অশান্তি সৃষ্টি করত সে। প্রায় এক মাস আগে ইমন মারধর করে তার মাকেও বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গত ১৮ নভেম্বর বাবা-মা বাড়িতে ফিরে এলে মোটরসাইকেল কেনার চাপ বাড়াতে ইমন বাড়ির উঠানে দুটি পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই ইমনকে গ্রেপ্তার করে।
ইমনের বাবা-মা জানায়, দীর্ঘদিন ধরে ইমন অবাধ্য আচরণ করে আসছিল। ইন্টারমিডিয়েট থেকেই সে মাদক ও এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, বোমা বিস্ফোরণের ঘটনার পরপরই অভিযান চালিয়ে ইমনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->