আজ - সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১২:৪৭

খুলনার ফুলতলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত

খুলনার ফুলতলায় বাস ও ইটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক মোঃ আবু সালেহ হোসেন (৩৭) নিহত হয়েছেন। শনিবার (২০) ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলার শেষ সীমানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আবু সালেহ যশোর সদরের চাউলিয়া গ্রামের আবুল হোসেন মিস্ত্রির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে যশোর গামী একটি গড়াই পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭২১) যশোর থেকে খুলনাগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-৮৭৮৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক গুরুতর আহত হন। উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাব উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় বাস ও ট্রাক আটক করা হয়েছে। ঘটনার পর বাস চালক পালিয়ে যায়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->