আজ - রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৯:২৭

খুলনা বিভাগে করোনায় আরও ৫১ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৪৫ জন। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। 

জানা যায়, একদিনে বিভাগের খুলনা জেলায় সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ৬ জন, চুয়াডাঙ্গায় ৫ জন, বাগেরহাটে ৩ জন, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ এবং মেহেরপুরে মারা গেছেন একজন করে।

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় এ বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সংক্রমণের শুরু থেকে গতকাল শনিবার পর্যন্ত বিভাগের ১০ জেলায় শনাক্ত হয়েছেন ৮১ হাজার ৪২১ জন। মারা গেছেন ১ হাজার ৮৯৫ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজার ৩২৩ জন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->