আজ - মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৮:৩৩

গরীব শাহ্ মাজারে কম্বল বিতরণ করলেন শাহারুল ইসলাম।

যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম বুধবার দুপুরে যশোরে হযরত গরীব শাহ্ মাজার শরীফে ভক্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।

আজ বুধবার দুপুরে গরীবশাহ মাজার প্রাঙ্গণে শীতার্থের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এসময় শাহারুল ইসলাম বলেন, দুর দুরন্ত থেকে এসে হযরত গরীব শাহ্ মাজারে যারা থাকেন এ শীতবস্ত্র তাদের ব্যবহারের জন্য। যারা মাজার শরীফ দেখা শোনা করেন তারা লক্ষ রাখবেন এই শীতে কোন ভক্ত যেন কষ্ট না পায় এবং এসব কম্বলগুলোর যথাযথ ব্যবহার হয়।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, রামনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোসলেম উদ্দীন, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম হিমু সহ বিশিষ্টজনরা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->