আজ - রবিবার, ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১১:১৩

ঝিনাইদহে হাত পা বাধা অবস্থায় কৃষকের দেহ উদ্ধার।

ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের মাঠ থেকে ইসাহক আলী (৬৫) নামের এক কৃষকের হাত পা ও গলাবাধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইসাহক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বংকিরা-রাঙ্গিয়ারপোতা সড়কের বটদাড়ির মাঠ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে রাস্তার পাশে ধান ক্ষেতের আইলে ইসাহক আলীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ ঝিনাইদহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মৃতের স্বজনদের দাবি, ঘাতকরা হাত পা বেঁধে ইসাহক আলীকে হত্যা করেছে। এ ঘটনায় তারা মামলা করবে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান ।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, পা বেধে গলায় ফাঁস দিয়ে ইসাহক আলীকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার কাজ চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->