আজ - সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৬:৪৭

ট্রাকের ধা’ক্কা’য় মোটরসাইকেলের তিন আরোহী নি’হ’ত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। নিহতেরা হলেন- মেহেদী হাসান (২৮), আল-আমিন (৩৪) ও জজ মিয়া (৩৬)।

নিহত মেহেদীর চাচা মো. সালাউদ্দিন বলেন, ‘শুনেছি রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। খিলগাঁও ফ্লাইওভার ঢালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মেহেদীসহ তিনজন নিহত হয়। মেহেদীর বাড়ি শরিয়তপুরে নড়িয়া উপজেলায়। উত্তর মুগদা এলাকায় বাসা। বাবা মৃত আনিসুর রহমান। মুগদায় তার চালের ব্যবসা আছে।’

জজ মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী নওরীন আক্তার জানান, তাদের বাসা দক্ষিণ মুগদার ৭ নম্বর গলিতে। জজ মিয়া একটি প্রেসে কাজ করতেন। জজ মিয়ার বাবার নাম নুরুল ইসলাম।

আল-আমিনের বোন ফাতেমা আক্তার জানান, আল-আমিন মুগদার ঝিলপাড় এলাকায় থাকতেন। বাবার নাম নুরুল ইসলাম। সেখানে তিনি একটি দুধের ফার্মে কাজ করতেন। রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন।

পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ভোরে মোটরসাইকেলের তিন আরোহীকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ঢামেক হাসপাতালে নিয়ে আসে। সাড়ে ৪টার দিকে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন সংবাদমাধ্যমকে বলেন, ‘রাতে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ ঢামেক মর্গে আছে।’

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->