আজ - শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:০২

পুরুষ সেজে প্রতারণার অভিযোগে যশোরে তরুণীকে আটক

পুরুষ সেজে প্রতারণার অভিযোগে যশোরে ফারহানা আক্তার স্নেহা নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (২০মে) সকালে যশোর শহরের দড়াটানা মোড় থেকে তাকে আটক করা হয়। সে যশোর শহরের লোন অফিস পাড়ার শাহাজান আলীর মেয়ে। যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত শেখ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটক স্নেহা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পুরুষ সেজে প্রতারণা করে আসছে। সম্প্রতি চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের চা দোকানি হাবিবুর রহমানের সাথে তার পরিচয় হয়। এরপর সে হাবিবুর রহমানের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সম্পর্কের সূত্র ধরে ওই মেয়ের কাছ থেকে সে মোবাইল ও বিকাশের মাধ্যমে নগদ টাকা নিয়ে সটকে পড়ে। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে গতকাল যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে অভিযান চালিয়ে আজ সকালে স্নেহাকে শহরের দড়াটানা মোড় থেকে গ্রেফতার করে। ওসি মনিরুজ্জামান আরো জানান, স্নেহার নামে দেশের বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। যশোরে দায়ের করা প্রতারণা মামলায় আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->