আজ - শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৪:০১

ভ্যান চালকের কাছ থেকে দেড় কোটি টাকার সোনা উদ্ধার।

ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার তৈলুইগাছা এলাকা থেকে একটি ভ্যানগাড়িসহ ১৪টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় জাহাঙ্গীর হোসেন নামে এক ভ্যান চালককে আটক করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে তাকে আটকের পর ভ্যানগাড়ি তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়।  যার ওজন ১ কেজি ৬৩২ গ্রাম ৯৬০ মিলিগ্রাম। বিজিবির দেয়া তথ্যমতে জব্দকৃত সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৯৩ টাকা।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে জানান, ৯ সেপ্টম্বর দুপুরে বিপুল পরিমাণ একটি সোনার চালান বৈকারি সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এস কে এম কফিল উদ্দিন ও তলুইগাছা বিজিবি ক্যাম্পের হাবিলদার মেজবাহ সীমান্তে কেড়াগাছিতে অবস্থান করছিলেন। এরপর বেলা সাড়ে ১২টার দিকে সীমান্ত অভিমুখী একটি ব্যাটারি চালিত ভ্যান থামান। এ সময় ভ্যানের চালক কেড়াগাছি গ্রামের ইছমাইল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেনকে জিঙ্গাসাবাদ ও তল্লাশি করেন। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে ভ্যানের ব্যাটারি বক্সে ভিতর বিশেষ কায়দায়  লুকিয়ে রাখা ১৪টি সোনার বার উদ্ধার করে বিজিবি’র সদস্যরা। বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। আটক জাহাঙ্গীরকে কলারোয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে তার বিরুদ্ধে থানায় একটি মামলার দায়ের করা হয়।

এ ঘটনার মাত্র তিন দিন আগে কলারোয়া সীমান্ত থেকে দুই চোরাকারবারীকে আটক করে তাদের কাছ থেকে বিজিবি প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ৩১টি সোনারবার উদ্ধার করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->