আজ - শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ২:০৮

মনিরামপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিল্টন আটক।

মণিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মিল্টনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাটি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করার পর তাকে গ্রেফতার করে মণিরামপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে মনিরুজ্জামান মিল্টনের বিরুদ্ধে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, মিল্টন সরকার বিরোধী কর্মকান্ড করার অভিযোগ রয়েছে। এ কারণে তাকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে ৫ জুলাই রাতে মণিরামপুর পৌরশহরের মিল্টনের বাসায় আন্দোলনরতরা হামলা হামলা করে তাকে মারাত্মকভাবে আহত করে এবং মৃত ভেবে ফেলে রেখে যায়। পরবর্তী পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সম্প্রতি তিনি কিছুটা সুস্থ হয়ে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->