আজ - রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৯:৩৮

মনিরামপুর ধাঁন খেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের জোকা ঈদগাহ সংলগ্ন একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত (৪০) পরিচয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ধান ক্ষেতে পড়ে থাকা মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন সকালে ক্ষেত মালিক আয়ুব হোসেন শ্রমিক নিয়ে ধান কাটার উদ্দেশে মাঠে যান। মাঠের এক প্রান্তের শ্রমিকরা ধান কাটার জন্য প্রস্তুতি নিতে থাকেন। এসময় জমির মালিক ধানক্ষেত পরিদর্শন করতে গিয়ে ক্ষেতের অপরপ্রান্তে ওই যুবকের মৃতদেহ দেখতে পান। তার চিৎকারে এলাকার লোকজন এসে হাজির হয়। এরপর স্থানীয় ইউপি সদস্য ঝাঁপা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। নিহত যুবকের বুকে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের দাগ ও রক্ত রয়েছে। এ খবর পেয়ে যশোর থেকে র‌্যাব, ডিবি ও পিবিআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মণিরামপুরের ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জিব কুমার জানান, দুর্বৃত্তরা ওই যুবককে বাইরে থেকে ধরে এনে হত্যা করার পর মৃতদেহ ওই ধানক্ষেতে ফেলে পালিয়ে যায় বলে তারা প্রাথমিকভাবে ধারণা করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->