আজ - শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৯:৪৩

মাটি খুড়তেই বেরিয়ে এলো ৮ বছর আগে কবর দেওয়া অক্ষত লাশ।

সাতক্ষীরার শ্যামনগরে মসজিদ সংস্কারের জন্য খনন করা হচ্ছিল মাটি। সেখানে কাফনের কাপড়ে মোড়ানো একটি মরদেহ পাওয়া গেছে। আট বছর ৬ মাস আগের দাফন করা মরদেহটি এখনো অক্ষত। সকালে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ ছোটকুপট (যোগিন্দ্রনগর) দ্বিতল মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম আব্দুল গণি। তিনি ওই গ্রামের মৃত শামসুদ্দিন গাজীর ছেলে।
আব্দুল গণির ছেলে আবু সুফিয়ান বলেন, ‘২০১৬ সালের ৭ মার্চ আমার বাবা মারা যান। সেসময় মসজিদের পাশেই বাবাকে কবর দিই। কিছুদিন আগে মসজিদটি সংস্কার করার জন্য মসজিদের পাশে থাকা বাবার কবরসহ আরও একটি কবর স্থানান্তরের প্রস্তাব দেয় মসজিদ কমিটি। তাতে আমরা সম্মতি দিয়েছি। আজ সকালে কবর খুঁড়লে সেখানে থাকা বাবার কবরের ভেতরে মরদেহটি অক্ষত দেখতে পাই। পরে ওলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে নতুন করে কবর খুঁড়ে জানাজা ছাড়াই দাফন করা হয়েছে।
আব্দুল গণি ইসলামি অনুশাসন মেনে চলতেন বলেও জানান তার ছেলে আবু সুফিয়ান।
স্থানীয় হাম্মাদিয়া মাদরাসার মুহতামিম মুফতি মাউসুফ সিদ্দিকী বলেন, আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, ‘যারা আল্লাহর রাস্তায় মারা যায়, তাদের তোমরা মৃত বলো না। বরং তারা জীবিত এবং কবরে আল্লাহ তাদের রিজিক দেন। তাই এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->