আজ - মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ২:০২

মাসুদ চৌধুরীর পিতৃবিয়োগ: বাহউদ্দীন নাসিম,মোজাম্মেল হোসেন ও এস এম কামাল’র শোক।

আবুল বারাকাত:: বাংলাদেশ আওয়ামীলীগ চৌগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম চৌধুরী ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ ০৩ নভেম্বর সকাল ১১:৩০ টায় ইন্তেকাল করেন।

মাসুদ চৌধুরীর পিতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম- সাধারন সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক(খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) বি এম মোজাম্মেল হোসেন,বাংলাদেশ আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক(রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগ যশোর সদর উপজেলা শাখার সভাপতি বাবু মোহিত কুমার নাথ, বাংলাদেশ আওয়ামীলীগ যশোর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল।

জানা যায় আলহাজ্ব আবুল কাশেম চৌধুরী  কোভিড-১৯ আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসা পরবর্তী করোনা নেগেটিভ আসে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি  স্ত্রী, তিন পুত্র, পাঁচ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায় আফরা প্রাইমারি স্কুলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মৃতদেহ দাফন করা হবে।



আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->