আজ - শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ২:৫৮

যশোরে অস্ত্র সহ ৯ কিশোর সন্ত্রাসী আটক।

ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান অস্ত্রসস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ শনিবার (২ মার্চ) যশোর শহরের রায়পাড়া রেলস্টেশন পুকুরের দক্ষিণ পাশ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি বার্মিজ চাকু, ৪টি গাছি দা, ১টি চাপট, ১টি রাম দা, ১টি সাবল, ১টি স্লাই রেঞ্জ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা ডাকাতি, চুরি, ছিনতাই, মাদকসহ যশোর শহরে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। গোপন সংবাদের সূত্র ধরে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. নুর ইসলাম ও এসআই মো. শামীম হোসেন এর সমন্বয়ে গঠিত বিশেষ টিম যশোর পৌরসভার ৬নং ওয়ার্ডের রায়পাড়া রেলস্টেশন পুকুরের দক্ষিণ পার্শ্বে সুমনের দোকানের পিছন থেকে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান অস্ত্রসহ তাদের গ্রেফতার করে। অভিযানে আরো অংশ নেন এসআই শফি আহমেদ রিয়েল, এসআই মো. সাদ্দাম হোসেন, এএসআই সৈয়দ শাহিন ফরহাদ, এএসআই রঞ্জন কুমার বসু, মো. আব্দুল বাতেন।

এই ঘটনায় এসআই মো. নুর ইসলাম বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় পৃথক ২টি মামলা করেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->